নোটিশ
আসসালামু আলাইকুম। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ১/০৩/২৬ (রবিবার) থেকে ২৬/০৩/২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আগামী ২৯/০৩/২৬ (রবিবার) থেকে সময়সূচী অনুযায়ী পূর্ণাঙ্গ রুটিনে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।
মর্নিং শিফট ৭:২০ থেকে ১২:০০ ডে শিফট ১২:২৫ ৫:০০
দীর্ঘ এ বন্ধে সময় নষ্ট না করে ১ম টিউটোরিয়াল এর সিলেবাস ও মানবন্টন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহন করবে ও বন্ধের পড়া তৈরি করবে। ধর্মীয় অনুশাসন মেনে চলবে, পিতা-মাতা ও গুরুজনদের কথা মত চলবে।
আল্লাহ আমাদের সকল কাজ শিক্ষার্থীদের কল্যাণে সম্পন্ন করার তৌফিক দান করুন (আমিন)।
বি:দ্র: মার্চ মাসের বেতন গ্রহনের লক্ষ্যে আগামী ০১/০৩/২৬ হতে ০৫/০৩/২৬ (৯:৩০-৩:০০) পর্যন্ত অফিস খোলা থাকবে ইনশাআল্লাহ। তাই জরিমানা এড়াতে সকলকে মার্চ মাসের বেতনসহ সকল বকেয়া (যদি থাকে) পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।